মাতৃভাষার দাবি -শুক্লা রানী দাস

বাংলা আমাদের মাতৃভাষা

মাতৃভাষার দাবি নিয়ে আমরা পথে নেমেছি।

মাগো, তোমার অভুক্ত সন্তানেরা পথে নেমেছে

পেটের জ্বালা মেটাতে।

খাদ্যের দাবিতে নয়।

মাগো তোমার মুখের ভাষা ওরা বলতে দেয় না।

তোমার সন্তানেরা ক্লান্ত পায়ে হাটছে তোমার মুখের ভাষার দাবিতে।

সবুজ মাঠ ঘাট পেরিয়ে মিছিল হাটছে পথে পথে।

জন্মের অধিকার নিয়ে হাটছে পথে পথে মিছিল।

মাগো তোমার মুখের ভাষার দাবিতে শহীদরা লিখে গেল ভাষা আন্দোলনের অগ্নি বলয়।

Related Post

X